ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • ভোক্তা অধিদফতরের ডিজির কফিতে মৃত মাছি, জরিমানা গুনলো গ্রান্ড পার্ক

    ভোক্তা অধিদফতরের ডিজির কফিতে মৃত মাছি, জরিমানা গুনলো গ্রান্ড পার্ক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কফিতে মৃত মাছি পাওয়ায় বরিশালের তিন তারকা হোটেল গ্রান্ড পার্ককে অর্ধলাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

    বুধবার (৬ জুলাই) বিকেলে অনুষ্ঠিত শুনানীতে মৃত মাছি পাওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় এই জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোঃ সেলিম। তিনি জানান, কফিতে মৃত মাছি পাওয়ার পরে তা লিখিত অভিযোড় দায়ের করেন ভোক্তা। আবেদন নিস্পত্তিতে বুধবার শুনানী অনুষ্ঠিত হয়। শুনানীতে অভিযোগ প্রমাণিত হয়।

    জেলা কার্যালয়ের উপ-পরিচালক শাহ শোয়াইব মিয়া জানান, গত শনিবার (২ জুলাই) হোটেল গ্র্যান্ড পার্কে কফি পান করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান। কফি পানের শেষ পর্যায়ে গিয়ে দেখেন কফির মধ্যে কাপে একটি মৃত মাছি রয়েছে। এরপর হোটেল থেকে যথাযথ প্রমাণপত্র নিয়ে বের হন। তিনি জেলা কার্যালয়ে অভিযোগ দিলে শুনানীতে আজ অভিযোগের সত্যতা স্বীকার করে নেন হোটেল গ্রান্ড পার্ক কর্তৃপক্ষ। তাদের বিধান অনুসারে ৫০ হাজার টাকার জরিমানা করা হয়।

    এই কর্মকর্তা বলেন, আদায়কৃত জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ