ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ
  • মায়ের শাড়ির আঁচল পেছিয়ে গলায় ফাঁস

    মায়ের শাড়ির আঁচল পেছিয়ে গলায় ফাঁস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় মায়ের শাড়ি পেছিয়ে ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। তাৎক্ষণিক নিহতের পরিবার ও পুলিশ এ আত্মহত্যার কোন কারণ জানাতে পারে নি। নিহত যুবকের নাম টিটু চন্দ্র দাস (১৯)। সে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার নাওতলা গ্রামের জীবন চন্দ্র দাসের ছেলে।  

    বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারলে হাসপাতালের মর্গে পাঠানো হবে। এর আগে গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার জয়াগ ইউনিয়নের ছোট কেগনা গ্রামের মোহাম্মদ উল্যার বাড়িতে এ ঘটনা ঘটে।

    বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হারুন অর রশিদ। তিনি বলেন, নিহত যুবকের মা-বোন সোনাইমুড়ী উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে। সে মায়ের সঙ্গে উপজেলার ছোট কেগনা গ্রামের মোহাম্মদ উল্যার বাড়ির ভাড়া বাসায় থাকত। প্রাথমিক তদন্তে জানা গেছে বুধবার বিকেলের দিকে নিহত টিটুর পরিবারের কোন সদস্য ঘরে ছিল না । ওই সময় সে বসত ঘরের সিলিং ফ্যানের সঙ্গে মায়ের শাড়ি দিয়ে গলায় ফাঁস দেয়। খবর পেয়ে বসত ঘরের দরজা ভেঙ্গে রাত ৮টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখে। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    ওসি আরো জানায়, এখন পর্যন্ত এই আত্মহত্যার কোন কারণ জানা যায় নি। তবে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।  এ ঘটনায় সোনাইমুড়ী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ