হিজলায় কোরবানির পশুর হাটে ক্রেতা সংকট

বরিশালের হিজলা উপজেলার বিভিন্ন এলাকায় ঈদ-উল-আযহা উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে অস্থায়ী ভাবে ৮ টি পশুর হাটের অনুমোদন দেওয়া হয়েছে।
হাটগুলোর মধ্যে সবচেয়ে বড় পশুর হাট কাউরিয়া বাজার। বিভিন্ন পশুর হাট ঘুরে দেখা যায় স্থানীয় ও খামারীদের পর্যাপ্ত গরু বাজারে থাকলেও সেই তুলনায় ক্রেতা না থাকায় হতাশ গরুর খামারী ও ব্যবসায়িরা।
স্থানীয় ক্রেতা ছত্তার হাওলাদার জানায় গত বছরের তুলনায় এবছর মনে করেছিলাম গরুর দাম একটু চড়া হবে, কিন্তু না এবছর তুলনামুলক দাম একটু কম তাই আমি ১ লক্ষ ৩৭ হাজার টাকায় একটি ষাড় গরু ক্রয় করেছি।
গরুর ব্যবসায়ী খোকন হাওলাদার জানায়, বাজারের যে পরিমান গরু রয়েছে সেই তুলোনায় ক্রেতা কম।
ভান্ডারী ডেয়ারী ফার্ম এর মালিক মোকলেছুর রহমান (মনু) জানায়, একটি গরু মোটা তাজা করতে যে পরিমান খরচ হয় সেই তুলনায় বাজার মূল্য কম থাকায় এক সময়ে গরুর খামারীরা নিঃশ্ব হয়ে যাবে। গ্রাম অঞ্চলের প্রায় পরিবারই ২/১ টি করে গরু পালন করে কুরবানীর হাটে বিক্রি করে সংশার পরিজন নিয়ে একটু ভালো ভাবে বেঁচে থাকার আশায়। কিন্তু বাজারে যখন গরু উঠানো হয় তাতে আশানুরুপ মূল্য না পেয়ে ভেঙ্গে পড়ে ওই সকল পরিবার।
এএজে