ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • মেঘনা নদীতে গরুবাহী ট্রলারে ডাকাতি: ৩০ লাখ টাকা লুট

    মেঘনা নদীতে গরুবাহী ট্রলারে ডাকাতি: ৩০ লাখ টাকা লুট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের মেহেন্দিগঞ্জের মেঘনা নদীতে গরু ব্যবসায়ীদের বহনকারী একটি ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা গরু ব্যবসায়ীদের জখম করে নগদ ৩০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে।

    মঙ্গলবার (৫ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে ‍্উপজেলার গোবিন্দপুর চরের ৮ নম্বর ঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

    মেহেন্দিগঞ্জের কালীগঞ্জ পুলিশ ফাড়ির ইনর্চাজ মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোবিন্দপুর চরের ৮ নম্বর ঘাট সোজাসুজি মেঘনা নদীতে গরু ব্যবসায়ীদের বহনকারী একটি ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে।তবে  ঘটনাটি অনেকটা সন্দেহ জনক। যেহেতু এটি বড় একটি ঘটনা ঘটেছে। সে ক্ষেত্রে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। 

    গরু ব্যবসায়ী আব্দুল আজিজ জানান, তারা মঙ্গলবার সকালে মেহেন্দিগঞ্জ থেকে ২৮টি গরু ও ৫০টি ছাগল নিয়ে ট্রলারে করে মেঘনা পাড়ি দিয়ে লক্ষ্মীপুরের মোল্লারহাটে যান। বিকেল ৫টার দিকে অবিক্রিত ১০টি গরু নিয়ে পুনরায় মেহেন্দিগঞ্জের উদ্দেশে ট্রলারে করে রওয়ানা দেন। গোবিন্দপুর চরের ৮ নম্বর ঘাট সোজাসুজি মেঘনা নদীতে পৌঁছালে পেছনে একটি ট্রলার দেখতে পান। প্রথমে তারা মনে করেছিল সেটি জেলেদের ট্রলার। পরে ট্রলারটি তাদের ট্রলারের কাছে আসে এবং সেই ট্রলার থেকে যুবক শ্রেণির ৭/৮ জন লোক তাদের ট্রলারে ওঠে। এ সময় তাদের ট্রলারে থাকা মাঝি-ব্যবসায়ীসহ সকলকে লাঠি ও লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে দুর্বৃত্তরা। হামলায় ট্রলার মাঝি ও গরু ব্যবসায়ী মাঈনুল বেপারি মারাত্মক জখম হন। মারধরের একপর্যায়ে ব্যবসায়ীদের কাছে থাকা গরু ও ছাগল বিক্রির ৩০ লাখ টাকা লুটে নেয়। যদিও ট্রলারে থাকা ১০টি গরু তারা নিতে পারেনি।

    মেহেন্দিগঞ্জের কালীগঞ্জ পুলিশ ফাড়ির ইনর্চাজ মো. ফারুক হোসেন জানান, ঘটনাটি অনেকটা সন্দেহ জনক। আহতদের সাথে কথা বলা হয়েছে। তারা মামলা করতে চাচ্ছে না। ট্রলারে ১৭ জন ছিল। এদের মধ্যে দুজনকে উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে চেষ্টা চলছে। তিনি বলেন, যেহেতু এটি বড় একটি ঘটনা ঘটেছে। সে ক্ষেত্রে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ঘটনাটি দুই থানার মাঝামাঝিতে ঘটেছে। তাই কোন থানায় মামলা হবে, উর্ধ্বতন কর্মকর্তা বলতে পারবেন। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ