গৌরনদীতে দুই পরিবহনের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩২

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকায় দুপুরে যাত্রীবাহি দুই পরিবহনের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩২ জন যাত্রী আহত হয়েছে।
আহতদের উদ্ধার করে গৌরনদী ও বরিশালের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এরমধ্যে গুরুতর আহত ১৮ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দূর্ঘটনার পর প্রায় দুই ঘন্টার অধিক সময় মহাসড়কে যান চলাচল থাকে।
গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট সুমন চন্দ্র সরকার জানান, বুধবার দুপুর বারটার দিকে মহাসড়কের খাঞ্জাপুর এলাকায় সিলেট থেকে বরিশালগামী আল মোবারাকা ও বরিশাল থেকে ঢাকাগামী বরিশাল এক্সপ্রেস নামের দুই যাত্রিবাহী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বাস দুটির সম্মুখভাগ দুমড়ে মুচরে যায়। দূর্ঘটনার পরপর গৌরনদী ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে বিকেল সাড়ে তিনটার দিকে রেকার দিয়ে দূর্ঘটনা কবলিত যান দুটি অপসারন করে যান চলাচল স্বাভাবিক করা হয়।
এইচকেআর