ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • বাকেরগঞ্জে চরে গরু আনতে গিয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

    বাকেরগঞ্জে চরে গরু আনতে গিয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাকেরগঞ্জে চরে গরু আনতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। উপজেলার নলুয়া ইউনিয়নের চরগজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

    রোববার সন্ধ্যায় নিখোঁজের পর রাত সাড়ে ১০টার দিকে একজনের লাশ উদ্ধার হলেও বাকি দুজনের লাশ উদ্ধার করা হয়েছে সোমবার।

    নিহতরা হলেন- আলো বেগম (৬০), তার জা মাজেদা বেগম (৬৫) ও মাজেদার নাতি মারিয়া আক্তার (১১)।

    জানা গেছে, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ির পাশে আমরখালী চরে গরু আনতে গিয়ে তারা নিখোঁজ হন। খোঁজাখুঁজির পর রাত সাড়ে ১০টার দিকে আলো বেগমকে পানিতে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়। বাকিদের খুঁজে না পেয়ে বাকেরগঞ্জ থানায় জানানো হয়। পরে পুলিশ গিয়ে চর থেকে সোমবার ভোরে মাজেদা বেগম ও মারিয়া আক্তারের লাশ উদ্ধার করে।

    বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন জানান, গরু আনতে গিয়ে তারা পানিতে ডুবে মারা যান। এ ঘটনায় লাশ উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ