ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • আইবিএফএ বরিশাল বিভাগীয় শাখার আলোচনা সভা 

    আইবিএফএ বরিশাল বিভাগীয় শাখার আলোচনা সভা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    "আমার টাকায় আমার সেতু,বাংলাদেশের পদ্মা সেতু" এই প্রতিপাদ্যকে ধারণ করে ইন্দো বাংলা ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন বরিশাল বিভাগীয় শাখার আয়োজনে মঙ্গলবার বেলা ১২ নগরীর চৌমাথায় একটি কনভেনশন  সেন্টারে বাংলাদেশের উন্নয়ন ও ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

    আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, ভারতের পদ্মশ্রী খেতাব প্রাপ্ত ও ইন্দো বাংলা ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি ইন্ডিয়া চাপ্টারের সহ-সভাপতি জনাব মো. মাসুম আকতার। 

    অনুষ্ঠানের শুরুতে  মাসুম আকতারকে ফুলেল শুভেচ্ছা জানান ও অনুষ্ঠান পর্যায়ক্রমে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান ইন্দো বাংলা ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের বরিশাল বিভাগীয় শাখার সদস্যরা।

    এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দো বাংলা অ্যাসোসিয়েশন বরিশাল বিভাগীয় শাখার সভাপতি হিরণ কুমার দাস মিঠু, সহ-সভাপতি জুয়েল কবির শাহীন, সাধারণ সম্পাদক আবু মাসুম ফয়সাল, সাংগঠনিক সম্পাদক রাইসুল ইসলাম অভি, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম পলাশ, যোগাযোগ সম্পাদক বিপ্লব হালদার, ইঞ্জিনিয়ার মো. রনি, দুলাল সাহা, সুমন পাত্রসহ আরো অনেকে।

    অনুষ্ঠানে বক্তারা বলেন,  ইন্দো বাংলা অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমাদের সমাজিক কর্মকান্ড আরো দৃঢ় হবে, ও দু'দেশের সম্পর্ক উন্নয়নে কার্যকরী ভূমিকা পালন করবে। এছাড়াও উল্লেখ করেন, পদ্মা সেতু তৈরি করে বর্তমান সরকার ভারতসহ সারা বিশ্বের প্রশংসা পেয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ