ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • মেহেন্দিগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার ২ হাতের রগ কর্তন

    মেহেন্দিগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার ২ হাতের রগ কর্তন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের মেহেন্দিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাতুল চৌধুরীর (২৯) দুই হাতের রগ কেটে দিয়ে তাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।  ঘটনার পর রাতুলকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    সোমবার (৪ জুলাই) দিনগত রাত ৮টার দিকে মেহেন্দিগঞ্জের পাতারহাট বন্দর গরুর হাট এলাকায় এ ঘটনা ঘটে।

    রাতুল মেহেন্দিগঞ্জ পৌরসভার চরহোগলা এলাকার বাসিন্দা জগলুল হায়দার চৌধুরীর ছেলে।

    মেহেন্দিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান ফয়সাল বলেন, ঘোষণার অপেক্ষায় থাকা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাতুলের প্রতিপক্ষ সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক আমির হোসেন আমুর নেতৃত্বে ২৫-৩০ জন তার ওপর হামলা চালিয়েছে। তারা রাতুলের দুই হাতের রগ কেটে দেওয়া ছাড়াও শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে জখম করেছে।

    তিনি আরও বলেন, বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভাসকুলার সার্জন না থাকায় রাতুলকে গভীর রাতে ঢাকায় পাঠানো হয়েছে।

    রাতুলের খালাতো ভাই আহসান হাবীব জুম্মান বলেন, এ ঘটনায় মামলা করা হবে।

    মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান বলেন, রাজনৈতিক বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটেছে। হামলাকারীদের গ্রেফতারে চেষ্টা চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ