ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • দায়িত্বে গাফিলতি

    গৌরনদী-উজিরপুর থানার ১৪ পুলিশ বরখাস্ত

    গৌরনদী-উজিরপুর থানার ১৪ পুলিশ বরখাস্ত
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাত্রিকালীন দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে বরিশালের গৌরনদী ও উজিরপুর থানার ১৪ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

    মঙ্গলবার (৫ জুলাই) বিকেল পৌনে ৫টায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আকতারুজ্জামান।

    তিনি জানান, দায়িত্বে অবহেলার কারণে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হবে।

    তবে এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন বরিশাল জেলা পুলিশের কর্মকর্তারা। এমনকি গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল বেরুণীও এ বিষয়ে এখনও অবগত নন বলে জানিয়েছেন।

    তবে রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে পাঠানো পুলিশ সুপার কার্যালয়ের একটি স্মারকের বরাতে জানা গেছে, সাময়িক বরখাস্ত হওয়া ১৪ জনের মধ্যে ১০ জনই গৌরনদী মডেল থানার। বরখাস্ত কৃতরা হলেন- গৌরনদী মডেল থানার উপ পরিদর্শক মো. আ. গাফফার হোসেন, উপ পরিদর্শক ছগির মিয়া, সহকারী উপপরিদর্শক সোহরাব হোসেন, কনেস্টেবল মো. ইকবাল, মো. কামাল, মুরছালিন, নয়ন, অমৃত, মেহেদী ও ড্রাইভার (কনেস্টেবল) আ. হক রানা।

    অপারদিকে সাময়িক বরখাস্ত হওয়া বাকি ৪ জন হলেন উজিরপুর মডেল থানার উপপরিদর্শক মো. জিয়াউল হায়দার, কনেস্টেবল রবিউল ইসলাম, মো. সোহেল রানা ও ইমরান হোসেন।

    জানা গেছে, গত ২রা জুন বৃহস্পতিবার রাত ৩ টা ২০ মিনিটে বিভাগীয় সদর দফতর কম্পাউন্ডের মধ্যে থাকা গ্যারেজ থেকে ইয়ামাহা এফজেড ভার্সন-২ মডেলের একটি মোটরসাইকেল চুরি হয়।

    পরবর্তীতে বিভাগীয় সদর দফতর কম্পাউন্ডসহ ঢাকা-বরিশাল হাইওয়েতে স্থাপিত সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, অজ্ঞাতনামা এক চোর খালি পায়ে, চাবিবিহীন অবস্থায় মোটরসাইকেলটি নিয়ে যায়। চোর মোটরসাইকেলটি নিয়ে ঢাকা-বরিশাল হাইওয়ে হয়ে প্রথমে বরিশাল জেলার উজিরপুর ও গৌরনদী থানা এলাকার প্রবেশকালীন চেকপোষ্ট পার হয়। এরপর ফরিদপুরের ভাঙ্গা থানার দিকে চলে যায়।

    আর গৌরনদী ও উজিরপুর থানার সাময়িক বরখাস্ত হওয়া পুরিশ সদস্যদের সেইরাতে মোবাইল ডিউটি থাকা সত্বেও সঠিকভাবে পালন করেননি বলে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে প্রতীয়মান হয়। তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতো তাহলে চোরসহ মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হতো, আর তা না হওয়ায় নির্বিঘ্নে চোর সব স্থান অতিক্রম করতে সক্ষম হয় বলে জানিয়েছেন বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আকতারুজ্জামান।

    তিনি বলেন, দায়িত্ব পালনে গাফলতি থাকায় তাদেরকে সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলা দায়েরর নির্দেশ দেওয়া হয়েছে।

    উল্লেখ্য, গত ৩ জুলাই ১৪ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা (মামলা রুজু) নেওয়া হচ্ছে বলে জানা গেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ