ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ
  • আনোয়ারায় সরকারি খাসজমি উদ্ধার 

    আনোয়ারায় সরকারি খাসজমি উদ্ধার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবৈধভাবে খাসজমি ভরাট করে দখলকৃত বিপুল পরিমাণ সরকারি খাস জমি উদ্ধার করেছে আনোয়ারা উপজেলা প্রশাসন। 

    উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এর নেতৃত্বে মুজিব শতবর্ষে ভূমিহীন ও গৃহহীনদের ঘর প্রদান উপলক্ষ্যে সারাদেশব্যাপী খাসজমি দখলমুক্তকরণ অভিযানের অংশ হিসাবে এ অভিযান পরিচালনা করা হয়। 

    স্থানীয়ভাবে জানা যায়, আনোয়ারা সদর এবং বারখাইন ইউনিয়নের বিএস ২৬ দাগে মোট ৩.১৪০০ একরের খাল শ্রেণীর জমিতে  ধানপুরা মৌজায় ১.৫৭০০ একর এবং শিলাইগড়া মৌজায় ১.৫৭০০ একর জমি রয়েছে। স্থানীয় প্রভাবশালীরা শিলাইগড়া মৌজায় ১.৫৭০০ একর জমিতে বিরাট অংশ মাটি ফেলে অবৈধভাবে দখল করে বিক্রি করার পায়তারা করছেন মর্মে জানা যায়। পরবর্তীতে এই অভিযানের মাধ্যমে খাস জমি উদ্ধার করে লাল পতাকা উড্ডয়ন করে দখল নিশ্চিত করা হয় এবং জনসাধারণের উদ্দেশ্যে নোটিশ টাঙ্গিয়ে দেয়া হয়। 

    অভিযান সম্পর্কে সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, আনোয়ারা  উপজেলার ৮১টি মৌজার খাস ও অর্পিত সম্পত্তি নিয়ে পর্যালোচনা করা হচ্ছে।  কোথাও গড়মিল হলেই উদ্ধার অভিযানসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, কোথাও খাস জমি বেদখল হয়ে থাকলে উপজেলা ভূমি অফিসে সচিত্র তথ্য প্রদান করুন। সরকারি জমি উদ্ধারে এই অভিযান অব্যাহত থাকবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ