আগৈলঝাড়ায় মুখ বেঁধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা

বরিশালের আগৈলঝাড়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে,উপজেলার রত্নপুর ইউনিয়নের চাউকাঠী গ্রামের স্বপন মৃধা বিয়ের পর স্ত্রীকে বাড়িতে রেখে ঢাকায় ব্যবসা শুরু করেন। স্বপনের পিতা-মাতাসহ স্ত্রী বাড়িতেই থাকেন।
গৃহবধূর স্বামী স্বপন মৃধা জানান, আমি বাড়িতে না থাকার সুবাধে একই এলাকার আলতাব মৃধার ছেলে কাইউম মৃধা ও আক্কাস মৃধার ছেলে সুজন মৃধা আমার স্ত্রীকে বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। এঘটনা তখন স্থানীয় কয়েকজনকে জানানে হয়। তারা তাদের কোন বিচার করেনি। তাদের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গত ৩০জুন রাতে আমার স্ত্রী ঘরের বাহিরে বাথরুমে গেলে ওই দুইজন ঘরে ঢুকে পরে। তখন আমার স্ত্রী বাহির থেকে ঘরে এসে দরজা বন্ধ করলে ওই দুইজন জোরপূর্বক মুখ বেঁধে তাকে ধর্ষণ করে।
এঘটনায় সোমবার (৪ জুলাই) বরিশাল আদালতে স্বপনের স্ত্রী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
আদালতের বিচারক মামলাটি আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে নেওয়ার নির্দেশ দেন।
এব্যাপারে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, এজাহারের জন্য আদালত থেকে কোন ধর্ষণ মামলা এখনও থানায় আসেনি। আসলে এজাহার হিসেবে নেওয়া করা হবে।
এইচকেআর