ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • বরিশালে রিক্সা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের বিক্ষোভ 

    বরিশালে রিক্সা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের বিক্ষোভ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব্যাটারিচালিত তিন চাকার যানবহনের রেজিষ্ট্রেশন ও চলাচল সংক্রান্ত নীতিমালা প্রননয়নসহ ৬ দফা দাবীতে বরিশালে সমাবেশ করেছে রিক্সা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ।

    মঙ্গলবার নগরের সদর রোড অশ্বিনী কুমার হলের সামনে সমাবেশ করেন তারা। পরে চালক সংগ্রাম পরিষদের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল নিগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের দপ্তরে গিয়ে স্মারকলিপি প্রদান করেছেন। 

    সমাবেশে বক্তারা প্রস্তাবিত থ্রি হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রন নীতিমালা- ২০২১ দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের দাবী জানান। তারা ইজিবাইক ও রিক্সার নিবন্ধন, রুট পারমিট লাইসেন্স প্রদান, অবৈধ রেকারিং, ডাম্পিং ও চাঁদাবাজী বন্ধের দাবী জানিয়েছেন। 

    রিক্সা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের জেলা সংগঠক আবদুল মানিক হাওলাদারের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন শ্রমিক ফ্রন্ট নেতা ইমাম হোসেন খোকন, সংগ্রাম পরিষদের দুলাল মল্লিক, গোলাম রসুল, শহিদুল ইসলাম, মহসীন মীর, শাহিন শরীফ, আইয়ুব আলী, শহিদুল ইসলাম, মোখলেসুর রহমান, রুবেল হাওলাদার বাসদ নেতা সন্তু মিত্র প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ