ঈদ উপলক্ষে বরিশাল বেতারে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। পবিত্র ঈদুল আযহা উদযাপনের মধ্য দিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে ত্যাগের মহিমা, বিরাজ করে আনন্দ মুখর পরিবেশ।
ঈদের দিনগুলিতে সবার মাঝে আনন্দ ছড়িয়ে দিতে বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্র আয়োজন করেছে তিন দিনব্যাপী নানা আয়োজন।
অনুষ্ঠানের মধ্যে রয়েছে ঈদের দিন সকাল ০৬:৪০ মিনিটে ‘ঈদের জামাতের সময়সূচি’ ; সকাল ০৬.৫০ মিনিটে কুরবানীর পশুর চামড়া সঠিকভাবে ছাড়ানোর কৌশল ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ক কথিকা; বিকেল ০৪:০৫ মিনিটে গীতিনক্শা ‘কোরবানী দে কোরবানী দে’ ; বিকেল ০৫:১৫ মিনিটে আলোচনা অনুষ্ঠান ‘পবিত্র ঈদুল আযাহার তাৎপর্য ও শিক্ষা’; বিকেল ০৫:৪৫ মিনিটে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে জারি গান; সন্ধ্যে ০৬:৩০ মিনেটে আবৃত্তি অনুষ্ঠান ‘কুরবানী’; রাত ১০:০০ মিনিটে গীতিনকশা ‘ঈদুজ্জোহার চাঁদ হাসে ঐ’; রাত ১০:৩০ মিনিটে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে বিশেষ বেতার বিবরণী; ঈদের ২য় দিন সকাল ০৮:২০ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান ‘রংধনু’ ; সকাল ০৮:৪০ মিনিটে কোরবানীর সময় পরিবেশ সুরক্ষায় করনীয় বিষয়ক কথিকা; সকাল ১০:২০ মিনিটে গীতিনকশা ‘ত্যাগের সাধনায় ঈদ-উল আযাহা’ ; বিকেল ০৫:১৫ মিনিটে ছায়াছবির গান ‘রং বেরং’ ; বিকেল ০৫:৪৫ মিনিটে জারি গান; সন্ধ্যে ০৬:০৫ মিনিটে কুরবানীর পশুর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কথিকা; রাত ১০:৩০ মিনিটে ঘোষক-ঘোষিকাদের অংশগ্রহণে ঈদ আড্ডা; ঈদের ৩য় দিন সকাল ০৮:২০ মিনিটে গীতিনকশা ‘ত্যাগের মহিমায় ভাস্মর এই দিন’; সকাল ০৯:৪৫ পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান ‘ঝংকার’ ; সকাল ১০:২০ মিনিটে ছায়াছবির গান ‘চিত্রালী’; বিকেল ০৪:১০ মিনিটে শ্রোতা ক্লাবের সদস্যদের অংশগ্রহণে ‘শ্রোতা আড্ডা’। অনুষ্ঠান শোনা যাবে মিডিয়াম ওয়েভ ২৩৩.১০ মিটার(১২৮৭ কিলোহার্জ), এফ এম ১০৫.২ মেগাহার্জ এবং Bangladesh Betar App এর মাধ্যমে।
এইচকেআর