ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • আগৈলঝাড়ায় অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

    আগৈলঝাড়ায় অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় বিভিন্ন খাল-বিলে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার সকালে উপজেলার গোয়াইল ও বাশাইল সংযুক্ত খাল, বিল ও উন্মুক্ত জলাশয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ৪৫টি অবৈধ চায়না দুয়ারী জাল, ২০টি বড় মাছ ধরার নিষিদ্ধ চাঁই ও ১৮টি গড়া আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনের উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্বরে জব্দকৃত দুয়ারী জাল, চাঁই ও গড়া আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। 

    অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, ইউএনও অফিসের সহকারী রমনী সরকার এবং আগৈলঝাড়া থানার পুলিশ সহায়তা করেন। দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল বিক্রি এবং ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ