ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • বাকেরগঞ্জে খেয়াঘাটের ইজারাদারকে ৮০ হাজার টাকা জরিমানা

    বাকেরগঞ্জে খেয়াঘাটের ইজারাদারকে ৮০ হাজার টাকা জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের গোমা খেয়াঘাটে অভিযান চালিয়ে যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে ইজারাদারকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

    সোমবার (৪ জুলাই) সকাল ১১ টার যাত্রী সেজে উপজেলা প্রশাসনের পক্ষে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক।

    সহকারী কমিশনার ভূমি আবুজর মো. ইজাজুল  জানান, উপজেলার গোমা খেয়াঘাটে দীর্ঘদিন ধরে অনিয়ম চালিয়ে ঘাটের ইজারাদার যাত্রীদের নিকট থেকে  অতিরিক্ত টাকা আদায় করছেন এবং যাত্রীদের সাথে প্রতিনিয়ত দূর্ব্যবহার করছে।

    যাত্রীরা এ বিষয়ে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দিলে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ইজারাদারের কাছ থেকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেন। অভিযানের পূর্বে তার কাছ থেকেও অতিরিক্ত টাকা নেয় ইজারাদার। তিনি আরও জানান, চলমান এ অভিযান অব্যাহত থাকবে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ