শেষ হলো ব্লক ও বাটিক প্রশিক্ষণ কোর্স
নারী ঐক্য পরিষদ বরিশাল শাখার উদ্যোগে ব্লক ও বাটিক প্রশিক্ষণ কোর্সের সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ জুলাই) বিকেল পাঁচটায় হোটেল স্যাডোনার কনফারেন্স রুমে সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নারী ঐক্য পরিষদের সভাপতি বেগম ফয়জুন নাহারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জেসমিন নাহারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, প্রজেক্ট কো-অর্ডিনেটর তানিমা রহমান খান, কামরুন নাহার মোহনা, নাজমুন নাহার, সদস্য নাসরিন জাহান, দেলোয়ারা বেগম, দিনারা বেগম, সাথী প্রমুখ।
অনুষ্ঠান শেষে ১৯ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদ সনদ তুলে দেওয়া হয়।

এসএমএইচ