বিএমপির বন্দর থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বন্দর থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ জুলাই ) বন্দর থানা চত্বরে অনুষ্ঠিত ‘ওপেন হাউজ ডে’ তে প্রধান অতিথি ছিলেন বিএমপি’র দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আলী আশরাফ ভূঞা বিপিএম বার।
অনুষ্ঠানের শুরুতেই শতভাগ জবাবদিহিতা নিশ্চিত কল্পে যথারীতি বিগত ‘ওপেন হাউজ ডে' তে আগত ভুক্তভোগী জনসাধারণের উত্থাপিত বিভিন্ন সমস্যা সমাধানকল্পে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগন কি কি পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করেছেন সেই সংক্রান্তে একটি বিবরণী পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হয়।
পরবর্তিতে উপস্থিত ভুক্তভোগী জনসাধারণ প্রধান অতিথির নিকট নানান বিষয়ে তাদের সমস্যা তুলে ধরলে। এসময় প্রধান অতিথি উত্থাপিত সকল সমস্যার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। যাহার বাস্তবায়ন পরবর্তী মাসে অনুষ্ঠিতব্য ‘ওপেন হাউজ ডে’ তে সকলের সামনে পর্যালোচনা করা হবে।
পরে ওপেন হাউজ ডে'তে হারানো মোবাইল উদ্ধার করে সংশ্লিষ্ট ভুক্তভোগীদের ফিরিয়ে দেয়া হয়।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘ওপেন হাউজ ডে’ তে অন্যান্যদের মধ্যে উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মো. ফজলুল করিম, বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (বন্দর) মাে. মেহেদী হাসানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সেবা প্রত্যাশী, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতিমাসের ০৪ তারিখ বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানা , ০৭ তারিখ কাউনিয়া থানা , ১০ তারিখ এয়াপোর্ট থানা ও ১৩ তারিখ কোতয়ালী মডেল থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয় ।
এইচকেআর