বাবুগঞ্জে ফলনশীল ধানের বীজ ও সার বিতরণের উদ্বোধন

বাবুগঞ্জের ৬ টি ইউনিয়নের ৬শত কৃষকের মাঝে (উপশী) উচ্চ ফলনশীল আমন ধানের বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৪জুলাই) সকালে উপজেলা কৃষি অফিসের হলরুমে ২০২১-২২ অর্থবছরে খরিফ-২/২০২২-২৩ মৌসুমে উফশী আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার আওতায় কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আমীনুল ইসলাম।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোর্শেদ আলম'র সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাসির উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা সৈয়দ ফারুকুল ইসলাম, জাহাঙ্গীর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউসুফ খান, উপসহকারী সুরুজ সিকদার, রাইসুল ইসলাম ওমর প্রমুখ।
এসময় কৃষক প্রতি বিনামূল্যে ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি ও উফশী আমন ধানের বীজ ৫ কেজি করে বিতরণ করা হয়।
এইচকেআর