ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • উজিরপুরে স্কুল ছাত্রীকে পিটিয়ে আহত: যুবক গ্রেফতার  

    উজিরপুরে স্কুল ছাত্রীকে পিটিয়ে আহত: যুবক গ্রেফতার  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ৮ম শ্রেনির এক স্কুলছাত্রীকে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় অভিযুক্ত ইমন মিয়া (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। 

    সোমবার (৪ জুলাই) সকালে উপজেলার শোলক ইউনিয়নের ধামুরায় এলাকা থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক সুদেব হালদার তাকে গ্রেফতার করে।

     আহত ওই স্কুলছাত্রী উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্ত ইমন মিয়া উপজেলার শোলক ইউনিয়নের মধ্য ধামুরা গ্রামের শহিদুল ইসলাম সোনা মিয়ার ছেলে। 

    জানাযায়, একই এলাকার এক দিনমজুরের স্কুল পড়ুয়া মেয়েকে তিন বছর ধরে উত্ত্যক্ত করে আসছিলেন ইমন। কয়েকদিন ধরে বিভিন্ন সময় স্কুলে যাওয়া আসার পথে মেয়েটিকে আবারও প্রেমের প্রস্তাব ও পরে কুপ্রস্তাব দেয় । তার প্রস্তাবে মেয়েটি রাজী না হওয়ায় ক্ষিপ্ত হয় ইমন। এরই জের ধরে শনিবার বিকেল ৪টায় ছুটি শেষে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে অভিযুক্ত। 

    এ ঘটনায় আহত ছাত্রীর মা বাদী হয়ে উজিরপুর মডেল থানায় ওই দিনই  ইমনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। 

    উজিরপুর মডেল থানার ওসি মো. মমিন উদ্দিন জানান, ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করার পরই পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামি ইমন মিয়াকে গ্রেফতার করে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে । 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ