ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • এক দিনের ব্যবধানে বরিশালে অর্ধেক কমেছে করোনা শনাক্ত

    এক দিনের ব্যবধানে বরিশালে অর্ধেক কমেছে করোনা শনাক্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার এক দিনের ব্যবধানে অর্ধেক কমেছে। সোমবার পিসিআর ল্যাবে ৬৪ জনের নমুনা পরীক্ষায় ১৬ জনের করোনা পজেটিভ হয়েছে। শনাক্তের হার ২৫ ভাগ। 

    এর আগে গত রবিবার শনাক্তের হার ছিলো ৫০ ভাগ, শনিবার ২৭.১১ ভাগ, শুক্রবার ৪৮.৯৭ ভাগ, বৃহস্পতিবার ৩০ ভাগ, বুধবার ২০.৫৮ ভাগ, মঙ্গলবার ৩২.১৪ ভাগ এবং গত সোমবার ১৫.১৫ ভাগ। গত ১৯ জুনের পর থেকে নমুনা পরীক্ষায় শনাক্তের হার বাড়ছে বরিশালে। 

    এদিকে মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত মঙ্গলবার ভর্তি হওয়া করোনা পজেটিভ ৩ জন রোগী এখনও চিকিৎসাধীন রয়েছেন। বিগত ২৪ ঘণ্টায় নতুন করে কোন রোগী এই ওয়ার্ডে ভর্তি হননি কিংবা কেউ ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরেননি।  ২০২০ সালের ১৭ মার্চ শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ড চালুর পর এ পর্যন্ত ৭ হাজার ৬শ’ ৭৬ রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। যার মধ্যে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ১শ’ ৯৮ জন। করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ৪শ’ ৭৫ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ৪শ’ ৩৯ জনের করোনা ছিলো পজেটিভ। হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ