ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দীগঞ্জে কৃষককে গলা ও হাত পায়ের রগ কেটে হত্যা করল বোরকা পরা দুর্বৃত্তরা তিনদিন পর নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী সহকর্মী-স্বজনদের চোখের জলে জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জিকে শেষ বিদায় শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ কথা কম, কাজ বেশি- এটিই আমাদের মূল লক্ষ্য: জয়নুল আবেদীন পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বাবুগঞ্জে ‍ইয়াবাসহ ঘরজামাই গ্রেপ্তার
  • মাংস দ্রুত সেদ্ধ করার ৫ উপায়

    মাংস দ্রুত সেদ্ধ করার ৫ উপায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গরু কিংবা খাসির মাংস রান্না করতে গিয়ে মুশকিলে পড়েন অনেকে। অনেকে দ্রুত সেদ্ধ করার আশায় চুলার জ্বাল বাড়িয়ে দেন। অধিক তাপে মাংসে থাকা প্রোটিন জমে গিয়ে মাংস শক্ত হয়ে যায়। ফলে মাংস আর সেদ্ধ হয় না। তাই মাংস দ্রুত সেদ্ধ করার জন্য চুলার জ্বাল বাড়িয়ে দেওয়া যাবে না। 

    কাঁচা পেঁপের ব্যবহার: মাংস দ্রুত সেদ্ধ করার ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী হলো কাঁচা পেঁপে। যখন মাংস রান্না করতে নেবেন, তাতে কয়েক ফোঁটা কাঁচা পেঁপের আঠা দিয়ে দিন অথবা দিতে পারেন কয়েক টুকরো কাঁচা পেঁপে। মাংস মেরিনেশনের সময় খোসাসহ কাঁচা পেঁপের বাটা দিলেও এটি সহজে সেদ্ধ করতে সাহায্য করবে।

    চিনির ব্যবহার: মিষ্টি স্বাদের খাবার রান্নায় চিনির ব্যবহার হলেও ঝাল জাতীয় খাবারে চিনির ব্যবহার করা হয় না। এদিকে আপনি যদি মাংস দ্রুত সেদ্ধ করতে চান তাহলে ব্যবহার করতে পারেন চিনি। রান্নার শুরুর মিনিট দশেক পর সামান্য চিনি মিশিয়ে দিন রান্নার সঙ্গে। রান্নায় চিনি দিলে মাংস দ্রুত সেদ্ধ হয়।
     
    ঢাকনা দিয়ে দিন: মাংস রান্নার সময় ঢাকনা দিয়ে দিলে হাঁড়ির সব বাষ্প বাইরে বের হতে পারে না। ফলে এটি ভেতরের বস্তুকে দ্রুত সেদ্ধ করে। তাই মাংস সব সময় ঢেকে রান্না করুন। মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দিন এবং এরপর আবার ঢেকে রাখুন। রান্নার শুরুতে কিংবা শেষে নয়, মাঝামাঝি সময়ে লবণ দেবেন।

    সুপারির ব্যবহার: আপনি যদি মাংস রান্নায় সুপারি ব্যবহার করেন তবে এটি মাংস দ্রুত সেদ্ধ হতে সাহায্য করবে। তবে সুপারি কুচি করে দেবেন না। এতে মাংসের স্বাদ নষ্ট হবে। সুপারি বড় টুকরা করে দিন যেন রান্নার শেষে তুলে ফেলতে সুবিধা হয়।

    তামার পয়সা ব্যবহার: মাংস রান্নার সময় রান্নার পাত্রে একটি তামার পয়সা ফেলে দিলে মাংস দ্রুত সেদ্ধ হবে। রান্নার শেষে পয়সাটি আবার তুলে নিতে হবে। কারণ এটি কারও পেটে চলে গেলে তখন মুশকিলে পড়তে হবে। আর পয়স দেওয়ার আগে অবশ্যই সেটি ভালো করে ধুয়ে নেবেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ