ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • মামুনুল হকসহ সব আলেমের নিঃশর্ত মুক্তি চাই : মান্না

    মামুনুল হকসহ সব আলেমের নিঃশর্ত মুক্তি চাই : মান্না
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাওলানা মামুনুল হকসহ সব কারাবন্দি আলেম-ওলামার নিঃশর্ত মুক্তি চেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

    রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে গণ-মতামত কেন্দ্রের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

    মান্না বলেন, ‘আওয়ামী লীগ থেকে একা একা বেরিয়ে এসেছি। কারণ মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে।’
    হেফাজতের সমালোচনা করে মান্না বলেন, ‘অনেকেই শেখ হাসিনাকে বলছেন, আপনি দুইশ বছর ক্ষমতায় থাকুন কোনো সমস্যা নেই, কিন্তু ইসলামের পক্ষে থাকুন। দিনের ভোট রাতে হয়েছে, এটা কি ইসলামবিরোধী কাজ নয়? কয়দিন পর বলবেন, শেখ হাসিনা পদ্মা সেতু করেছেন, তাই তিনি হাজার বছর ক্ষমতায় থাকুন।’

    সরকারের সমালোচনা করে মান্না বলেন, ‘আজকে যাকে দেবতা বলছেন, ১০ বছর পরে ধারণা পরির্তন হয়ে যাবে। আমরা আজ লড়াই করছি গণতন্ত্রের জন্য।’


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ