ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • বরিশালে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    বরিশালে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্যাটেলাইন টেলিভিশন এনটিভি ২০ বছরে পদার্পণ করায় বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের হলরুমে রোববার বেলা ১১টায় এনটিভি বরিশাল অফিসের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে অতিথিরা কেক কেটে দিনটি উদযাপন করেন।

    ‍এসময় বক্তব্য দেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এনাম আহমেদ, জেলা পুলিশ সুপার শেখ মারুফ আহম্মেদ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার আতিকুর রহমান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাস, এনডিসি সুব্রত কুমার দাস, বরিশাল প্রেস ক্লাব সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, সাবেক এমপি ও বিএনপি কেন্দ্রীয় সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, মহানগর জাতীয় পার্টির আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, নগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি নজমুল হোসেন আকাশ, বরিশাল টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, বরিশাল প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, একাত্তর টিভির বরিশাল ব্যুরো প্রধান বিধান সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন আকতার ফারুক শাহিন। এসময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও মহানগর আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন প্রমুখ।

    বক্তারা বলেন, অগণিত দর্শকের ভালোবাসার মাধ্যমে এনটিভি আজ ২০ বছরে পদার্পণ করলো। দেশের সীমানা পেরিয়ে এনটিভি পৌঁছে গেছে বিশ্বের নানা প্রান্তে। দর্শকের অবিরাম তথ্য ও বিনোদনের চাহিদা পূরণ, দেশের ভাষা ও সংস্কৃতির মর্যাদা অক্ষুণ্ন রাখা ও রুচিশীল বিনোদনের মাধ্যমে সংস্কৃতিকে এগিয়ে নেওয়াই ছিল এনটিভির অন্যতম প্রয়াস। দর্শক-শ্রোতার ভালোবাসাই প্রমাণ করে নিরপেক্ষতা বজায় রেখে সঠিক তথ্য সরবরাহের মাধ্যমে সঠিক পথেই আছে এনটিভি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ