ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • বরিশালে ৪ অ্যাম্বুলেন্স মালিককে জরিমানা

    বরিশালে ৪ অ্যাম্বুলেন্স মালিককে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফিটনেস, ট্যাক্স টোকেন এমনকি চালকেরও নেই কোনো মোটর ড্রাইভিং লাইসেন্স। আবার যে যানটি অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করা হচ্ছে সেটা আসলে কোনো অ্যাম্বুলেন্স নয়।  অ্যাম্বুলেন্সের কোনো সুবিধাও নেই। 

    লক্কর ঝক্কর মাইক্রোবাসে কোনোমতে একটি ট্রলি সিট বসিয়ে ব্যবহার করা হচ্ছে অ্যাম্বুলেন্স হিসেবে। এমন পরিস্থিতিতে রবিবার দুপুরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। 

    ১২টি অ্যাম্বুলেন্সে অভিযান চালিয়ে চারটির কোনো বৈধ কাগজপত্র পায়নি তারা। এ কারণে ওই চারটি কথিত অ্যাম্বুলেন্স মালিকের কাছ থেকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। অভিযান টের পেয়ে অনেক চালক অ্যাম্বুলেন্স নিয়ে পালিয়ে যায়।

    জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন অভিযান পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তী রায়। বিআরটিএ এবং মেট্রোপলিটন পুলিশ এই অভিযানে সহায়তা করে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ