ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • আগৈলঝাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

    আগৈলঝাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।  ২০২২-২৩ অর্থবছরে খরিপ-২ মৌসুমে উফশী আমন প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।  

    উপজেলার ৫টি ইউনিয়নের ৩শত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

    রোববার সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। 

    এসময় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়। 

    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কষি সম্প্রসারণ কর্মকর্তা চন্দ্র শেখর বসু, উপ-সহকারী কর্মকর্তা খলিলুর রহমান, মনোতোষ সরকার, মো. জাফর ইকবাল, সুভাষ চন্দ্র মন্ডল, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক রমনী কান্ত সরকার প্রমুখ। 

    পরে ৫ ইউনিয়নে ৬০ জন করে মোট তিনশত জন কৃষককে ৫ কেজি উফসী আমন বীজ ধান, ১০ কেজি এমওপি সার ও ১০ কেজি ডিএপি রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়। 

    উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায় বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকদের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। চলতি মৌসুমে উপজেলার কৃষি প্রণোদনার অংশ হিসাবে ৩শ’ জন কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার দেয়া হয়। 

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে কৃষিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। সেই সাথে কৃষকদের বিষমুক্ত নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ ফসল উৎপাদন সহায়তা করতে হবে।

    সভায় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষিকে আধুনিক ও বাণিজ্যিকভাবে লাভবান করার জন্য সরকার কৃষকদের প্রণোদনার মাধ্যমে উদ্বুদ্ধ করছে। কৃষকদের বিনামূল্যে সার, বীজ দিয়ে সহায়তা করছে সবসময়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ