ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত
  • কবিরহাটে টিসিবির পণ্য কালোবাজারে বিক্রি, আটক ২

    কবিরহাটে টিসিবির পণ্য কালোবাজারে বিক্রি, আটক ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য কালোবাজারে বিক্রি ও মজুদ রাখার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার চাপরাশিরহাট বাজার থেকে তাদের আটক করে পুলিশ।

    পুলিশ জানায়, গতকাল শনিবার রাত  পৌনে   ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কবিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমৃত দেবনাথ নেতৃত্বে টিসিবির পণ্য বেআইনী ভাবে খুচরা বাজারে বিক্রির অভিযোগে উপজেলার চাপরাশিরহাট বাজারের হোসেন এন্ড বাদ্রার্স মুদি দোকানে অভিযান চালায় পুলিশ। এ সময় টিসিবির পণ্য অবৈধভাবে খুচরা বাজারে বিক্রির অভিযোগে মুদি দোকানদার বেলাল হোসেন (৪০) ও তার ভাই আনোয়ার হোসেনকে (৩৬) আটক করে পুলিশ। আটককৃতরা উপজেলার উপদ্দি লামছি গ্রামের আরব আলীর ছেলে।  

    এ সময় বেলালের দোকান থেকে টিসিবির ২ বস্তা চিনি এবং ৮ বস্তা মশুরের ডাল জব্দ করা হয়।

    কবিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমৃত দেবনাথ জানান, খোলা বাজারে ন্যায্যমূল্যে বিক্রির জন্য এসব ডাল ও চিনি আনা হয়। তা না করে টিসিবির পণ্য কালোবাজারে খুচরা বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টিসিবির পণ্যসহ অভিযুক্তদের আটক করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে কবিরহাট থানায় নিয়মিত মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।    

    কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম,দুইজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ