দোকান কর্মচারীকে মারধরের প্রতিবাদে বরিশালে মানববন্ধন
বরিশাল নগরীর দোকান-কর্মচারী গৌরঙ্গ দাসকে আহাম্মদ ব্রাদার্স এর মালিক মেজবা উদ্দিন জুয়েল কর্তৃক মারধর করার বিচার ও তার যাবতীয় পাওনাদি সহ দোকান-কর্মচারীদের ৭ দফা দাবী আদায়ের লক্ষে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মহানগর দোকান-কমচারী ইউনিয়ন।
শুক্রবার সকাল ১০ টায় নগরীর চকবাজার সড়কে এই মানববন্ধন কর্মসূচী পালন করে তারা।
বরিশাল মহানগর দোকান-কর্মচারী ইউনিয়ন সভাপতি স্বপন দত্তের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল জেলা ট্রেড ইউনিয়ন সাধারন সম্পাদক এ্যাডভোকেট এ কে আজাদ, উপদেষ্টা মো. বাপ্পি, কিশোর কুমার বালা, দোকান কর্মচারী ইউনিয়নের সাধারন সম্পাদক আবুল বাসার আকন, জুনিয়র সভাপতি উজ্জল দেব নাথ, সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, প্রচার সম্পাদক মো. হাসান, দর্জি সংগ্রাম পরিষদ সাধারন সম্পাদক তুষার সেন প্রমুখ।
একই সময়ে তারা দোকান কর্মচারীদের ৭ দফা দাবী দ্রুত মেনে নেওয়ার আহবান জানিয়ে বাজারের চাল-ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমিয়ে এনে কালোবাজারিদের সিন্ডিকেটের সাথে যারা জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবী জানান।
এএজে