ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • সানফ্লাওয়ার লাইফ ইন্সুরেন্স অফিস ঘেরাও

    সানফ্লাওয়ার লাইফ ইন্সুরেন্স অফিস ঘেরাও
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বীমার মেয়াদ উর্ত্তীণ হওয়ার পরেও  টাকা না পাওয়ায় হাজার হাজার গ্রাহক পাওনা টাকার দাবীতে নোয়াখালীতে সানফ্লাওয়ার লাইফ ইন্সুরেন্স লিমিটেড সার্ভিস সেল অফিস ঘেরাও করে রাখে এবং মাইজদী অফিসে তালা  ঝুলিয়ে দেয়।

    বৃহস্পতিবার (৩০ জুন) দুুপুর থেকে রাত সাড়ে ১১ পর্যন্ত তারা মাইজদী অফিসের সামনে অবস্থান করে। এসময় অফিসের তালা ঝুলানো দেখা যায়। অফিসের মধ্যে পুলিশের হস্তক্ষেপে কর্মকর্তারা অবস্থান করেছে। গ্রাহকরা অভিযোগ করেন, কর্মকর্তারা টাকা না দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং টাকা দিতে তালবাহানা করে। প্রায় একহাজার গ্রাহক এ কর্মসূচি পালন করে।

    সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন বলেন ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তিনি আরো বলেন, বৃহস্পতিবার রাতে কিছু কিছু বীমা গ্রাহকের টাকা দেওয়া হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ