ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • ঈদ উল আযহা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত

    ঈদ উল আযহা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশের আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় পুলিশ লাইন্স ড্রিলশেডে ‍‍এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) প্রলয় চিসিম।

    সভায় ঈদযাত্রা নির্বিঘ্ন করতে লঞ্চঘাট, নথুল্লাবাদ-রুপাতলী বাস টার্মিনালে কন্ট্রোল রুম স্থাপন, নিয়মিত চেকপোস্ট ও বাড়তি নিরাপত্তা জোরদারে সাদা পোশাকসহ  বিভিন্ন স্তরে নিরাপত্তা প্রদানে মাঠে অবস্থান সংক্রান্ত আলোচনা করা হয়। পাশাপাশি সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্টদের স্ব-স্ব অবস্থান থেকে উপস্থিত সকলে সমন্বয় করে কাজ করার সহমত পোষণ করা হয়।

    এডিসি (ক্রাইম অপস এন্ড প্রসিকিউশন) রাসেল পিপিএম সেবা'র সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) মো. এনামুল হক, ডিসি (সাপ্লাই এন্ড লজিস্টিকস) মো. জুলফিকার আলি হায়দার, ডিসি ( ট্রাফিক) এস এম তানভীর হোসেন আরাফাত পিপিএম বার, ডিসি (ডিবি) মো. মনজুর রহমান পিপিএম বার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ‍

    এছাড়াও সমন্বয় সভায় বিসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক, ডিডি এনএসআই, বরিশাল, ডিজিএফআই প্রতিনিধি, সিভিল সার্জন, শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, নৌ পুলিশ, আনসার প্রতিনিধি, নথুল্লাবাদ- রুপাতলী বাস মালিক, প্রতিনিধি, লঞ্চ মালিক/ শ্রমিক প্রতিনিধি, পশুর হাটের প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ‍উপস্থিত ছিলেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ