ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • আগৈলঝাড়ায় গৃহহীন ও ভূমিহীন পরিবারের স্বপ্নের ঠিকানার দলিল সম্পাদন

    আগৈলঝাড়ায় গৃহহীন ও ভূমিহীন পরিবারের স্বপ্নের ঠিকানার দলিল সম্পাদন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় গৃহহীন ও ভূমিহীনদের ৭৪টি পরিবার স্বপ্নের আপন ঠিকানার জায়গার দালিলিক মালিক হলেন। ওই ৭৪টি সুবিধাভোগী পরিবারের অনুকুলে মালিকানার দলিল সম্পাদন সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। 

    বৃহস্পতিবার দুপুরে উপজেলা সাব রেজিষ্ট্রার অফিসে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭৪টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের নামে সরকারের বাস্তবায়নাধীন গৃহ নির্মাণ প্রকল্প বাস্তবায়নের জন্য দুই শতক করে জমির মালিকানা দলিল সম্পন্ন করা হয়েছে।

    গৃহহীন ও ভূমিহীনদের মালিকানা দলিল সম্পাদনের সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, সরকারের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গৃহহীন ও ভূমিহীনদের প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মো. সাখাওয়াত হোসেন, টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু, সাব রেজিষ্ট্রার পার্থ প্রতীম মূখার্জী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসেনসহ অন্যান্য কর্মকর্তাগন ও সুফলভোগীরা।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন জানান, গৃহহীন ও ভূমিহীনদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় গৃহহীন ও ভূমিহীনদের জন্য বাড়ি নির্মাণের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে বাস্তবায়নাধীন গৃহপ্রাপ্ত সুবিধাভোগীদের অনুকুলের ২শতক করে জমির মালিকানা বন্দোবস্তের দলিল সম্পন্ন করা হয়। গৃহহীন ও ভূমিহারা এখন আর গৃহহীন ও ভূমিহীন নয়। তারা তাদের জমির মালিকানা পেয়েছে, সেখানে পাকা বাড়ির মালিকও হয়েছেন। উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন ঘোষণা করার জন্য ইতোমধ্যেই কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে বলেন, নতুন করে আরও ৭২ জন গৃহহীন ও ভূমিহীন পরিবারের নামের তালিকা তৈরি করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ