ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • শিক্ষক হত্যা ও অধ্যক্ষকে লাঞ্ছিত করার প্রতিবাদে বরিশালে মানববন্ধন

    শিক্ষক হত্যা ও অধ্যক্ষকে লাঞ্ছিত করার প্রতিবাদে বরিশালে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল এন্ড কলেজের প্রভাষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিত করার প্রতিবাদে বরিশালে মানববন্ধন করেছে শিক্ষকরা।

    বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (বাকবিশিস) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল জেলা শাখার ব্যানারে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচি পালিত হয়। 

    বাকবিশিস আঞ্চলিক কমিটির সদস্য অধ্যক্ষ জাকির হোসেন হাওলাদারের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন অধ্যক্ষ আ ক ম মিজানুর রহমান, অধ্যক্ষ মশিউর রহমান, অধ্যাপক দুলাল চন্দ্র মজুমদার ও অধ্যাপক মনির হোসেন শাহিনসহ অন্যান্যরা। 
    বক্তারা সারা দেশে শিক্ষক হত্যা ও নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান এবং অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি করেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ