ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • বরিশালে আরও ১২ জনের করোনা শনাক্ত

    বরিশালে আরও ১২ জনের করোনা শনাক্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার আবার বেড়েছে। বৃহস্পতিবারের রিপোর্টে ৪০ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ ভাগ। 

    এর আগে বুধবার শনাক্তের হার ছিলো ২০.৫৮ ভাগ, মঙ্গলবার ৩২.১৪ ভাগ, সোমবার ১৫.১৫ ভাগ, রবিবার ২৩.০৭ ভাগ, শনিবার ৩৫.২৯ ভাগ, শুক্রবার ২০ ভাগ, বৃহস্পতিবার ৪৪.৪৪ ভাগ এবং গত বুধবার ১৬.৬৬ ভাগ। দুই মাস শূন্য থাকার পর গত ১৯ জুনের পর থেকে করোনা শনাক্ত হতে শুরু করেছে।  

    এদিকে মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত মঙ্গলবার ভর্তি হওয়া করোনা পজেটিভ ৩ জন রোগী এখনও চিকিৎসাধীন রয়েছেন। গত এপ্রিলের পর গত ১৯ জুন ফের একজন করোনা রোগী ভর্তি হয় করোনা ওয়ার্ডে। 

    ২০২০ সালের ১৭ মার্চ শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ড চালুর পর এ পর্যন্ত ৭ হাজার ৬শ’ ৭৬ রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। যার মধ্যে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ১শ’ ৯৮ জন। করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ৪শ’ ৭৫ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ৪শ’ ৩৯ জনের করোনা ছিল পজেটিভ। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ