ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • সকলকে সম্পৃক্ত করে কাজ করার চেষ্টা করছি- মেয়র সাদিক আব্দুল্লাহ

    সকলকে সম্পৃক্ত করে কাজ করার চেষ্টা করছি- মেয়র সাদিক আব্দুল্লাহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, আমি বরিশালে সকলকে সম্পৃক্ত করে কাজ করার চেষ্টা করছি। দলমত নির্বেশেষে সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছি। কে কোন দলের সেটা দেখার বিষয় না। বিষয হচ্ছে, আমার বরিশালবাসী যাতে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হন। তিনি বলেন, কোন দলীয় চিন্তা ভাবনা নিয়ে কোন ডিলার নিয়োগ করিনি। এমনকি কেউ বলতেও পারবেনা কোন ডিলারকে পরিবর্তন করেছি। কার্ড বিতরণের আগে আমি ডিলারদের নিয়ে আলোচনা করেছি। যা বিগত সময়ে কেউ করেনি।

    গতকাল বুধবার (২৯ জুন) বিকালে নগরীর বান্দরোডস্থ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে উপকারভোগীদের মাঝে সিটি কপোরেশন কর্তৃক ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। মেয়র বলেন, আমি চাই সিটি কপোরেশনের প্রত্যেকটি কাজ স্বচ্ছ ও সুন্দরভাবে হোক। একারনে আমি সবাইকে কাজে সম্পৃক্ত করে একটি কাজ সম্পন্ন করার চেষ্টা করি। যাতে সকল মানুষ উপকৃত হয়।

    ফ্যামিলি কার্ড বিতরন অনুষ্ঠানে বক্তব্য দেন, সিটি কপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ, টিসিবি বিভাগীয় কর্মকর্তা আল-আমিন হাওলাদার, প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, প্যানেল মেয়র ও আইনজীবী সমিতি সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন।

    অনুষ্ঠানে বরিশাল টিসিবির বিভাগীয় আঞ্চলিক কর্মকর্তা আল-আমিন হাওলাদার জানান, নগরীর ৩০টি ওয়ার্ডের ৯০ হাজার উপকারভোগীদের মাঝে ৫২ জন ডিলার খাদ্য সরবরাহ করবে। এছাড়াও জেলার ১০ উপজেলায় ৫৩ ডিলার ১ লক্ষ ২৯ হাজার ৯২১ জন উপকারভোগীদের মধ্যে টিসিবির পন্য বিতরণ করার কাজ করবেন।

    তিনি আরো বলেন, এবার বিগত দিনের মত ভ্রাম্যমান ট্রাকে করে কোন পন্য বিক্রয় ও বিতরণ করা হবে না। টিসিবির ডিলারগণ প্রতিটি ওয়ার্ডে স্থায়ী ঘর নিয়ে কার্ডধারী উপকারভোগীদের মাঝে পন্য বিতরণ করবেন। এদিকে বিসিসির প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, মেয়র মহাদয় নগরীতে ৬৫ হাজার কার্ড বিতরণ করার উদ্ধোধন করেছেন। পর্যায়ক্রমে অবশিষ্ট কার্ডগুলো পৌছে দেওয়া হবে। আলোচনা সভা শেষে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বরিশাল নগরীর উপকারভোগীদের মাঝে টিসিবির ফ্যামিলি কার্ড তুলে দেন।

    যারা সত্যিকারের উপকারভোগী তাদের হাতে কার্ড পৌছে দিতে নগরীর ৩০ টি ওয়ার্ডের কাউন্সিলরগণকে ১ হাজার ও ওয়ার্ড আওয়ামী লীগকে ১ হাজার করে কার্ড দেওয়া হবে বলে জানাগেছে। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ