ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • চিকিৎসায় নিঃস্ব পরিবার: গৃহবধূর আত্মহত্যা

    চিকিৎসায় নিঃস্ব পরিবার: গৃহবধূর আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর কবিরহাট উপজেলায় অসুস্থ এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।  নিহত বিবি কুলসুম (৩৭) উপজেলার ৬নং ধানশালিক ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের দুমকরের বাড়ির ফজল হক ওরফে আলমগীরের স্ত্রী।  

    বুধবার (২৯ জুন) বেলা ১২টার দিকে উপজেলার ধানশালিক ইউনিয়নের খাস মন্ডলীয়া গ্রামের দুমকরের বাড়িতে এ ঘটনা ঘটে।  

    ধানশালিক ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ( মেম্বার) মো.মহিউদ্দিন জানান,দীর্ঘ ৪-৫ বছর ধরে কিডনি রোগ,জরায়ুসহ,নানা জটিল রোগে ভূগছিলেন গৃহবধূ কুলসুম। তার স্বামী সাধারণ শ্রমিক হিসেবে জীবিকা নির্বাহ করে। স্বামীও শ্বশুর বাড়ির লোকজন তাদের সম্পত্তি বিক্রি করে কুলসুমের চিকিৎসা খরচ চালায়। একপর্যায়ে তাঁর চিকিৎসার খরচ চালাতে গিয়ে দুটি পরিবার নিঃস্ব হয়ে আসে। বর্তমান অর্থ সংকটে তার চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছিল। নানা রোগের যন্ত্রণায় অর্থ সংকটে পড়ে হতাশায় আক্রান্ত হয়ে বুধবার দুপুরের দিকে পরিবারের সদস্যদের অগোচরে নিজের শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।  

    কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে নিহতের পরিবারের ভাষ্য অনুযায়ী আইনী ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ