ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • বর্ণাঢ্য কর্মজীবন কাটিয়ে বিদায় নিলেন পুলিশ কর্মকর্তা আব্বাসউদ্দীন

    বর্ণাঢ্য কর্মজীবন কাটিয়ে বিদায় নিলেন পুলিশ কর্মকর্তা আব্বাসউদ্দীন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বর্ণাঢ্য কর্মজীবন কাটিয়ে বিদায় নিলেন একজন পরিশ্রমী, নির্ভরযোগ্য পুলিশ কর্মকর্তা আব্বাসউদ্দীন। বুধবার (২৯ জুন)  সকাল ১১ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদরদপ্তর সম্মেলন কক্ষে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পিএমটি মো. আব্বাসউদ্দীনের অবসরজনিত কারণে তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। মেট্রোপলিটন পুলিশের (ভারপ্রাপ্ত) কমিশনার প্রলয় চিসিম ‍এর সভাপতিত্বে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।  

    এ সময় মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা সূচক ক্রেষ্ট ও উপহার সামগ্রী তুলে দেন সভাপতি । 

    অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন মো. রাসেল পিপিএম সেবা এর সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন এনামুল হক , উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর মো. নজরুল হোসেন , উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস মো. জুলফিকার আলি হায়দার,  উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন মো. মোকতার হোসেন পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক এসএম তানভীর হোসেন আরাফাত পিপিএম বার, উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা  খাঁন মোহাম্মদ আবু নাসের ও উপ-পুলিশ কমিশনার  মো. মনজুর রহমান পিপিএম বার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

    বিদায় অনুষ্ঠানে সহকর্মীদের বক্তব্যে বিদায়ী অতিথি  অত্যন্ত  দক্ষ, গুণী, সংগ্রামী ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার চৌকস কর্মকর্তা হিসেবে আলোচিত হন, একই সাথে তার অবসরোত্তর জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। 

    প্রসঙ্গত, সদা হাস্যোজ্জল আব্বাস উদ্দিন ১৯৮৮ সালের ১০ জানুয়ারী আউটসাইড ক্যাডেট, এসআই(নিঃ) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।  ২০০০ সালের ৩ মার্চ  পুলিশ পরিদর্শক,  ২০১৩ সালের ১৯ জুন এএসপি এবং ২০১৮ সালে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত হন।  তিনি চাকুরী জীবনে বিভিন্ন ইউনিটে সততা, নিষ্ঠা,সুনাম ও দক্ষতা অর্জন করে ধাপে ধাপে বর্ণিত পদোন্নতি পেয়ে  সর্বশেষ অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার পিএমটি হিসেবে কর্মরত থেকে অবসর জনিত বিদায় বরণ করেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ