ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • আগামীকালের ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

    আগামীকালের ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
    ছবি সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রথম ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলংকাকে হারালেই সিরিজ নিশ্চিত হবে তামিম ইকবালদের। 

    শুধু সিরিজ নিশ্চিত করাই নয়, দ্বিতীয় ওয়ানডেতে জয় পেলে আইসিসির ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে বাংলাদেশ দল। সমান ৪০ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়ার পরেই আছে বাংলাদেশ।  

    মঙ্গলবার দুপুর ১টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে। 

    প্রথম ম্যাচে ৬ উইকেটে ২৫৭ রান করে মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমানদের দুর্দান্ত বোলিংয়ে ৩৩ রানের জয় পায় বাংলাদেশ।

    প্রথম ম্যাচে জয় পাওয়ায় উইনিং কম্বিনেশন হয়তো ভাঙবে না বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে যে একাদশ নিয়ে মাঠে নেমেছে সেই দল নিয়েই দ্বিতীয় ম্যাচ খেলতে পারে টাইগাররা।  

    বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, সাইফউদ্দিন, মেহেদী হামান মিরাজ, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ