ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
  • বন্যায় মৃত বেড়ে ৭৩, সবচেয়ে বেশি সিলেটে

    বন্যায় মৃত বেড়ে ৭৩, সবচেয়ে বেশি সিলেটে
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সারাদেশে বন্যায় গত ১৭ মে থেকে ২৪ জুন (শুক্রবার) দুপুর পর্যন্ত মোট ৭৩ জন মারা গেছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। বন্যাকবলিত এলাকায় বন্যাসৃষ্ট দুর্ঘটনা ও বিভিন্ন রোগে তাদের মৃত্যু হয়েছে। বন্যায় সবচেয়ে বেশি ৪৭ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। এ ছাড়া ময়মনসিংহ বিভাগে ২২ জন, রংপুর বিভাগে ৪ জনের মৃত্যু হয়েছে।

    জেলাভিত্তিক মৃত্যুর সংখ্যায় শীর্ষে রয়েছে সুনামগঞ্জ। ২৩ জুন পর্যন্ত সেখানে ২৬ জনের মৃত্যু হয়েছে। সিলেট জেলায় মৃত্যু হয়েছে ১৬ জনের। নেত্রকোনায় ৮ জনের মৃত্যু হয়েছে । এ ছাড়া ময়মনসিংহে ৫ জন ও জামালপুরে ৬ জনের মৃত্যু হয়েছে। কুড়িগ্রাম ও শেরপুরে ৩ জন করে ও লালমনিরহাটে একজন বন্যাকালীন মারা গেছেন।

    আজ শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৩ জুন) পর্যন্ত বন্যাজনিত বিভিন্ন রোগে ৪ হাজার ৪৮ জন আক্রান্ত থাকলেও শুক্রবার তা বেড়ে ৪ হাজার ৬১৬ জনে দাঁড়িয়েছে।

    এতে আরও বলা হয়, বন্যার শুরু থেকে এ পর্যন্ত দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৭৬ জন। এ ছাড়া আরটিআই (চোখের রোগ) রোগে আক্রান্ত হয়েছেন ১৪৫ জন। তবে এখন পর্যন্ত এ দুটি রোগে মৃত্যুর কোনো সংবাদ দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর।

    এ ছাড়া বন্যাকালীন বজ্রপাতে আক্রান্ত হয়েছে ১৫ জন। তাদের মধ্যে ১৪ জনেরই মৃত্যু হয়েছে। অন্যদিকে, এই সময়ে সাপের দংশনের শিকার হয়েছেন চারজন। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আর পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৪৯ জনের।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ