ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • ২৭ জুন দেশে ফিরবেন রওশন এরশাদ

    ২৭ জুন দেশে ফিরবেন রওশন এরশাদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ দীর্ঘ প্রায় ৮ মাস চিকিৎসা শেষে আগামী ২৭ জুন দেশে ফিরছেন। আজ বুধবার মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা শেষে ২৭ জুন বাংলাদেশে ফিরে আসবেন। বিরোধীদলীয় নেতা স্থানীয় সময় সকাল ১০টা ৩৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ বিমানযোগে থাইল্যান্ডের ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে বেলা ১২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

    তাঁর সঙ্গে অবস্থানকারী পুত্র রাহগীর আল মাহি (সাদ) এরশাদ এমপি ও পুত্রবধূ মাহিমা এরশাদ উপস্থিত থাকবেন।
    জাতীয় সংসদের বাজেট অধিবেশন শেষে আগামী ৪ জুলাই রুটিন চেক-আপের জন্য ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

    রওশন এরশাদ নানারকম শারীরিক জটিলতায় ভুগছিলেন। দেশে অবস্থার উন্নতি না হলে গত ৫ নভেম্বর চিকিৎসার জন্য ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে নেওয়া হয়।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ