ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল
  • বরিশালের ট্রাক চালকের মরদেহ যশোরে উদ্ধার

    বরিশালের ট্রাক চালকের মরদেহ যশোরে উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যশোরে পুকুর থেকে বরিশালের এক চালকের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    নিহত রেজাউল করিম (৪০) বরিশাল জেলার গৌরনদী উপজেলার টরকির চর গ্রামের মৃত ইউনুস বয়াতির ছেলে।

    পুলিশ জানিয়েছে তাকে হত্যার পর ট্রাক নিয়ে গেছে দুর্বৃত্তরা।

    জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মফিজুর রহমান জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে যশোর-খুলনা মহাসড়কের পাশের একটি পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করা হয়। মহাসড়কের ওই স্থানটি যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের পদ্মবিলায়।

    এসআই মফিজ আরও জানান, পরবর্তীতে প্রযুক্তির মাধ্যমে অনুসন্ধানে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়।

    জানা যায়, তিনি একজন ট্রাকচালক। নিজস্ব ট্রাক (ঢাকা-মেট্রো-ট-২২-২১১৯) নিয়ে তিনি ভাড়ায় বেরিয়ে ছিলেন। ধারণা করা হচ্ছে ট্রাক ছিনিয়ে নিতে তাকে হত্যা করে ঘটনাস্থলে মরদেহ ফেলে দেয়া হয়েছে। ট্রাকের সন্ধান পাওয়া যায়নি। তদন্ত অব্যাহত রয়েছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ