ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস
  • কঙ্গোতে আগ্নেয়গিরির বিস্ফোরণে ১৫ জনের মৃত্যু

    কঙ্গোতে আগ্নেয়গিরির বিস্ফোরণে ১৫ জনের মৃত্যু
    ছবি: রয়টার্স।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফ্রিকার কঙ্গোর পূর্বাঞ্চলীয় শহর গোমা থেকে ছয় মাইল দূরে অবস্থিত নাইরাগঙ্গো পর্বতে আগ্নেয়গিরির ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ১৭০ এর বেশি শিশুর নিখোঁজের শঙ্কা রয়েছে এবং আরো অন্তত ১৫০ জন তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

    সোমবার (২৪ মে) এ খবর প্রকাশ করেছে বিবিসি।

    গতকাল রবিবার কঙ্গো সরকারের মুখপাত্র প্যাট্রিক মুয়ায়া জানান, আগ্নেয়গিরির বিস্ফোরণে এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। সংখ্যাটা আরো বাড়তে পারে। এদের মধ্যে ৯ জন শহর থেকে পালানোর সময় পদদলিত হয়ে মারা যান। কারাগার থেকে পালানোর সময় চারজনের মৃত্যু হয়েছে এবং লাভার আগুনে পুরে মারা যান বাকি দুইজন।

    জাতিসংঘের শিশু উন্নয়ন বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, ১৭০ এর বেশি শিশুর নিখোঁজের শঙ্কা রয়েছে এবং আরো অন্তত ১৫০ জন তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই শিশুদের সহায়তার জন্য কেন্দ্র স্থাপন করা হবে।

    এর আগে সর্বশেষ ২০০২ সালে আগ্নেয়গিরি বিস্ফোরিত হয়েছিল। সে সময় অন্তত ২৫০ জনের প্রাণহানী ঘটে এবং এক লাখ ২০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েন। তারও আগে ১৯৭৭ সালে বিস্ফোরণ হয়েছিল। তখন প্রায় ৬০০ মানুষ নিহত হন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ