ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • বড় ভাইকে কুপিয়ে জখম, আটক ২

    বড় ভাইকে কুপিয়ে জখম, আটক ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর চাটখিল উপজেলায় অটোরিকশায় চার্জ দেওয়াকে কেন্দ্র করে বড় ভাইকে কুপিয়ে জখম করল আপন ছোট ভাই। আহত শেখ ফরিদ (৪৫) উপজেলার কুলুশ্রী গ্রামের গোলাম মোস্তফার ছেলে। গতকাল রোববার (১৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ৫ নং মোহাম্মদপুর ইউনিয়নে কুলশ্রী গ্রামে এ ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানায়, গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে অটোরিকশায় চার্জ দেওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে ছোট ভাই জামাল হোসেন (৩৮) বড় ভাই শেখ ফরিদের মাথায়, কাঁদে, পিঠেসহ শরীরের বিভিন্ন অংশে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তাৎক্ষণিক স্থানীয় লোকজন আহত বড় ভাইকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী নোয়াখালী  জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

    চাটখিল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) ওয়াহিদুল করিম বলেন, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগী পরিবার হাসপাতালে অবস্থান করছে। তাদের লিখিত এজাহারের ভিত্তিতে পরবর্তী আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ