ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস
  • হামাস নেতাদের হত্যার হুমকি ইসরাইলের!

    হামাস নেতাদের হত্যার হুমকি ইসরাইলের!
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফিলিস্তিনের হামাস নেতাদের হত্যা করে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন ইসরাইলের অর্থমন্ত্রী ইয়াসরাইল কার্তজ। তিনি বলেন, গাজা থেকে কোনো রকেট হামলা হলে হামাস নেতাদের হত্যা করা হবে।  

    রোববার তিনি স্থানীয় একটি রেডিও স্টেশনে গাজার হামাস নেতাদের উদ্দেশ্যে এ হুমকি দেন।  

    তিনি বলেন, কোনো রকেট যদি ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহরে বিস্ফোরণ ঘটে তাহলে হামাস নেতাদের হত্যা করে প্রতিশোধ নেওয়া হবে।  তিনি জানান, শুক্রবার ইসরাইলি নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে যুদ্ধবিরতির বিষয়টি অনুমোদনের আগে ইসরাইলি নীতির বিষয়ে সম্মতি প্রদান করা হয়।   

    কার্তজ আরও বলেন, গাজার পুর্নগঠন বিষয়টি শর্তসাপেক্ষ। যেসব ইসরাইলি সেনা ফিলিস্তিনি অঞ্চলে নিখোঁজ রয়েছে, তাদেরকে ফিরিয়ে দেওয়ার পরেই গাজা পুর্নগঠন করা যাবে।  

    গত শুক্রবার মিসরের মধ্যস্থতায় ১১ দিন ব্যাপী চলা ইসরাইলি বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যকার সংঘাত বন্ধ হয়।

    ফিলিন্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে ইয়েনি শাফাক জানিয়েছে, এ সংঘাতে কমপক্ষে ২৪৮ ফিলিস্তিনি নিহত হন।  এর মধ্যে ৬৬ জন ও ৩৯ জন নারী রয়েছেন। এ ছাড়া ২ হাজারের কাছাকাছি ফিলিস্তিনি নাগরিক আহত হন।

    অপরদিকে ফিলিস্তিনি ভূখণ্ড গাজা থেকে রকেট হামলায় ১৩ ইসরাইলি ফিলিস্তিনি নিহত হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ