ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • রাঙামাটিতে সতর্কতা জারি!

    রাঙামাটিতে সতর্কতা জারি!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাঙামাটিতে শুক্রবার (১৭ জুন) সকাল থেকে মাঝারি বর্ষণ শুরু হলেও সন্ধ্যা থেকে এর প্রবণতা বৃদ্ধি পেতে থাকে। শনিবার (১৮ জুন) সকালে এখনও থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস থেকে জানা গেছে আগামী তিনদিন চট্টগ্রাম বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

    এদিকে শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাঙামাটি জেলা প্রশাসন থেকে বলা হচ্ছে- রাঙামাটিতে পাহাড় ধসের ঝুঁকি রয়েছে। যারা পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাস করছেন তাদের সতর্ক থাকার জন্য অবগত করা হচ্ছে।

    ২০১৭ সালে প্রবল বর্ষণে পাহাড় ধসের কারণে অনেক মানুষ হতাহত এবং জানমালের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। তাই ক্ষয়-ক্ষতি এড়াতে নির্ধারিত আশ্রয় কেন্দ্রগুলো খোলা রাখার নির্দেশ এবং স্বেচ্ছাসেবক, ফায়ার সার্ভিস টিমকে প্রস্তুত থাকার অনুরোধ জানানো হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। রাঙামাটি সদর, কাপ্তাই, কাউখালী, নানিয়ারচর উপজেলাকে ঝুঁকিপূর্ণ জোন ঘোষণা করে ওইসব এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার জন্য অবগত করা হয়।

    এর আগে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মিজানুর রহমান বর্ষণ শুরুর প্রাক্কালে স্বেচ্ছাসেবক, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো পরিদর্শন করেছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ