দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিএনপির বিক্ষোভ

গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বরিশাল সদর উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুন ) বেলা ১১টায় বিএনপির দলীয় কার্যালয়ে সম্মুখে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক এ্যাড, মজিবর রহমান নান্টু।
বরিশাল সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ.এক.এম আব্দুস ছালাম রাঢ়ির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সেলিম মোল্লার সঞ্চলনায় বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জেলা (দক্ষিণ) সদস্য সচিব এ্যাড, আকতার হোসেন তালুকদার মেবুল, সদর উপজেলা বিএনপি সহ-সভাপতি নুরুল আমিন, সদর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মন্টু খান।
এসময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য মুসফিকুল হাসান মাসুম, সদর উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক এ্যাডভোকেট অনিস, থানা বিএনপি যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিক মৃধা সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাড, মজিবর রহমান নান্টু বলেন, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবন যাত্রায় ব্যাঘাত ঘটছে। সাধারণ খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস উঠেছে।
তিনি আরও বলেন, এই সরকারেকে কোন ভালবাসা ও মিছিল-মিটিং সভা দিয়ে নামানো যাবে না। এই অবৈধ নিশিরাতের ভোটচোর সরকারকে এক দফার আন্দোলনের মাধ্যমে পতন ঘটাতে হবে। তাই সকলকে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে বিদায় ঘন্টা বাজাবার জন্য প্রস্তুত থাকার আহবান জানান।
এইচকেআর