ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • অস্ত্র ও চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২

    অস্ত্র ও চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাবনার ঈশ্বরদীতে দেশীয় অস্ত্র ও চোরাই মোটরসাইকেলসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার মশুরিয়াপাড়া এলাকার আফছার আলীর ছেলে মনিরুজ্জামান মনি (৩৮) ও পূর্ব টেংরী জিগাতলা এলাকার আব্দুল রাজ্জাকের ছেলে সোহেল রানা (৪০)।

    রোববার (১২ জুন) রাতে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার কিশোর কুমার রায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলা সদরের পূর্ব টেংরি জিগাতলা এলাকা থেকে দুপুরে দুজনকে গ্রেপ্তার করা হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, অস্ত্রকারবারিদের অবস্থানের খবর পয়ে ঘটনাস্থলে অভিযান চালায় র‍্যাব। অভিযানে দুই ব্যক্তিকে আটক করে র‍্যাব। আতকৃতদের কাছে থেকে একটি চোরাই মোটর সাইকেল, একটি তলোয়ার, হাসুয়া, চাপাতি ও তিনটি বড় ছুরি উদ্ধার করা হয়।

    এ ঘটনায় দুজনের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা করে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে রোববার রাতেই দুজনকে থানায় হস্তান্তর করা হয়।

    ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার বলেন, সোহেলের বিরুদ্ধে থানায় হত্যাসহ ১২টি মামলা রয়েছে। সোমবার সকালে তাদের আদালতে তোলা হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ