ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • দিনাজপুর টেক্সটাইল ইন্সটিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল 

    দিনাজপুর টেক্সটাইল ইন্সটিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রাঃ) কে নিয়ে ভারতের বিজেপি নেতাদের অপমাননার প্রতিবাদে দিনাজপুর টেক্সটাইল ইন্সটিটিউট সকল শিক্ষার্থীদের আয়োজনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    রোববার (১২ জুন) দুপুর ১২ টায় দিনাজপুর টেক্সটাইল ইন্সটিটিউট ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    পরে মিছিল কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে দিনাজপুর শহরের পুলহাট বাজার হয়ে দিনাজপুর গোর-এ শহীদ মিনার (বড়মাঠ), দিনাজপুর জেলা প্রশাসন কার্যালয়ে সামনে দিয়ে দিনাজপুর প্রেসক্লাবের সামনে গিয়ে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে দিনাজপুর কালীতলা (থানা মোড়), মালদাহ্পট্টি, দক্ষিণ বালুবাড়ি, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট, ফুলবাড়ি বাস স্ট্যান্ড সড়ক প্রদক্ষিণ করে টেক্সটাইল ইন্সটিটিউট ক্যাম্পাসের শহীদ মিনার চত্বরে এসে মিছিল শেষ হয়।

    মিছিল ও মানববন্ধনে প্রায় পাঁচ শতাধিকের অধিক টেক্সটাইল শিক্ষার্থী, মাদরাসা ছাত্র ও মুসল্লীসহ স্থানীয় সকল শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

    মানববন্ধনে ধর্মপ্রাণ মুসলিম শিক্ষার্থীদের উদ্যোগে মুসলমান সম্প্রদায়ের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সাঃ) ও তার প্রিয় সহধর্মিনী মা আয়েশা সিদ্দিকা (রাঃ) কে উদ্দেশ্য করে ভারতের বিজেপি নেতাদের দেওয়া বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মিছিলে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী ও মুসল্লীরা।

    মিছিল ও মানববন্ধনে বক্তারা বলেন, আমরা মনে করি ভারতের কোন একক গোষ্ঠী মহানবী (সাঃ) কে কটূক্তি করেনি। বরং এখানে ভারত সরকারের সরাসরি ইন্ধনে আমাদের নবীকে নিয়ে কটূক্তি করা হয়েছে। এ ধরনের দুঃসাহসের জন্য মোদি সরকারকে বিশ্বের কাছে জবাবদিহি করতে হবে। একের পর এক ভারত সরকার ইসলাম বিদ্বেষী আচরণ করেই যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি করছি। একইসঙ্গে অসাম্প্রদায়িকতা বজায় রেখে ভারতে মুসলিমদের শান্তি-শৃঙ্খল ভাবে বসবাস করার আহ্বান জানাই।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ