ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • চিরিরবন্দরে ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা প্রশিক্ষণ 

    চিরিরবন্দরে ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা প্রশিক্ষণ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের চিরিরবন্দরে প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের ২য় ব্যাচের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

    আগামী ১৫-২১ জুন তারিখকে শুমারি সপ্তাহ হিসেবে এবং ১৪ জুন তারিখ দিবাগত রাত ১২টা শুমারি রেফারেন্স পয়েন্ট বা শূন্য মুহূর্ত ধরে গণনা শুরু হবে।

    এই সময়ে স্থানীয়ভাবে সাময়িকভাবে নিযুক্ত তথ্যসংগ্রহকারীরা প্রত্যেক গৃহ, খানা ও ব্যক্তির তথ্য ট্যাবলেটের মাধ্যমে সংগ্রহ করবে। মাঠ পর্যায়ের তথ্য বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লি. এর টায়ার ফোর সিকিউরিটি সমৃদ্ধ ডেটা-সেন্টার ব্যবহার করা হবে। সংগৃহীত তথ্য এনক্রিপটেড হওয়ায় ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করা হচ্ছে।

    শুক্রবার সকালে চিরিরবন্দর উপজেলার ৩নং ফতেজংপুর ইউনিয়নের ফতেজংপুর কলেজ হল রুমে ৩নং ফতেজংপুর ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ লুনার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লায়লা বানু।

    উপজেলা জোনাল অফিসার(জোন৩) মো. মতিউর রহমান ও সভাপতি এবং প্রধান অতিথির হাত দিয়ে অত্র ইউপির ২ম ব্যাচের ৬৩ তথ্য সংগ্রহকারীদের মাঝে। এফ্রোন, ব্যাগ বিতরণ করা হয়। এর আগে প্রত্যেক গণনাকারীকে আগামী ১৫-২১ জুন জনশুমারীর জন্য একটি করে ট্যাব বিতরণ করা হয়।

    উপজেলা পরিসংখ্যান অফিস সূত্রে জানা যায়, উপজেলা পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে গত বৃহস্পতিবার হতে রবিবার পর্যন্ত ৪ দিন ব্যাপী উপজেলার ৬ টি প্রশিক্ষণ কেন্দ্রে ২য় ব্যাচের ১১ জন সুপারভাইজার ও ৬৩ জন গণনাকারীর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

    প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতেজংপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বিনয় চন্দ্র রায়, আইটি সুপারভাইজার মো. সাদেকুল ইসলাম, ইউপির ২নং ওয়াডের সদস্য মোছাঃ তাজমিনা আক্তার, মো. নূর আলম, সাংবাদিক এনামুল মবিন(সবুজ)সহ ইউপির ১১ জন সুপারভাইজার ও ৬৩ জন গণনাকারী।

    উ‌ল্লেখ্য, বি‌শ্বের ম‌ধ্যে এবারই প্রথম ডি‌জিটাল পদ্ধ‌তি‌তে জনশুমারি ও গৃহগণনা হ‌তে যা‌চ্ছে। আগামী ১৫ জুন থে‌কে ২১ জুন পর্যন্ত এক‌যো‌গে দেশব্যাপী এই শুমারি চল‌বে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ