ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
  • বাজেটে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দিকে লক্ষ্য রাখা হয়েছে: বাহাউদ্দিন নাছিম

    বাজেটে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দিকে লক্ষ্য রাখা হয়েছে: বাহাউদ্দিন নাছিম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ভর্তুকির চাপ সামাল দেওয়ার পাশাপাশি ২০২২-২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

    তিনি বলেন, এই বাজেটে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দিকে বিশেষ লক্ষ্য রাখা হয়েছে। 

    ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’ স্লোগান নিয়ে বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব্না উত্থাপান করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।

    বাজেট প্রতিক্রিয়ায় আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘করোনাভাইরাস অভিঘাত থেকে মুক্ত হয়ে উন্নয়নের ধারা অক্ষুন্ন রাখা ও উত্তরোত্তর বৃদ্ধির জন্য কৃষি, খাদ্য, নতুন কর্মসংস্থান সৃজন, প্রান্তিক জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তার আওতায় আনা, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট সংকট মোকাবিলা করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ভর্তুকির চাপ সামাল দেওয়াসহ শিক্ষা ও স্বাস্থ্য খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই বাজেটে।’

    তিনি বলেন, কোভিড পরবর্তী পরিস্থিতিতে কর্মসংস্থানের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নিম্ন আয়ের মানুষ যাতে উপকৃত হয় সেদিকে খেয়াল রাখা হয়েছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানো হয়েছে। কর্পোরেট কর কমানো হয়েছে যাতে দেশীয় শিল্প বিকশিত হতে পারে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। 

    বৈশ্বিক অর্থনৈতিক সমস্যার দিকে খেয়াল রেখে বিদেশ নির্ভরতা কমানোর চেষ্টা করা হয়েছে। বিলাসবহুল পণ্যে করের হার বাড়ানো হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যাতে বৃদ্ধি না পায় সেদিকে খেয়াল রাখা হয়েছে। 

    শিক্ষা খাত বিশেষ করে মানবসম্পদ উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে। 

    প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৫ শতাংশ ধরা হয়েছে। মূল্যস্ফীতি ৫ দশমিক ৬ শতাংশ হবে বলে প্রক্ষেপণ করা হয়েছে। বৈশ্বিক পরিস্থিতির সাথে খেয়াল রেখেই এই বাজেট খেটে খাওয়া মানুষের বাজেট, ব্যবসাবান্ধব ও গণমুখী বাজেট।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ