ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • লুটপাট করার জন্যই ৬ লাখ কোটি টাকার বাজেট

    লুটপাট করার জন্যই ৬ লাখ কোটি টাকার বাজেট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা বাজেট দেয় নিজেদের দলের জন্য। কত টাকা দুর্নীতি করা যাবে সেই হিসাব করে দেয়া হয় বাজেট।


    লুটপাট করার জন্যই এই সরকার ছয় লাখ কোটির বেশি টাকার বাজেট দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

    বৃহস্পতিবার বিএনপির কাফরুল থানার চারটি ওয়ার্ডের কাউন্সিলে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। রাজধানীর কল্যাণপুরে সাবেক সংসদ সদস্য এস এ খালেকের বাড়ি সংলগ্ন মাঠে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।

    এই বাজেট নিয়ে বিএনপির কিছু বলার নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, জনগণের নির্বাচিত সরকার নয় বলেই এই সরকারের বাজেট দেয়ার কোনো অধিকার নেই।

    বিএনপি মহাসচিব বলেন, আমরা এর আগে বাজেটের প্রতিক্রিয়া দিয়েছি, বিভিন্ন সময় কথা বলেছি। কিন্তু এবার দিতে চাই না। দিতে চাই না যে, কোন বাজেটের প্রতিক্রিয়া দেবো? কার বাজেট? কারা এই বাজেট করছে? যারা জনগণের প্রতিনিধি নয়। তাদের বাজেট দেয়ার কোনো অধিকার নেই।

    বাজেট নিয়ে সরকারের সমালোচনায় মির্জা ফখরুল বলেন, তারা এই সমস্ত বাজেট তৈরি করে নিজেদের দলের জন্য। কী করে ভবিষ্যতে আরও লুট করবে। তার একটা হিসাব তৈরি করে।

    তিনি বলেন, এবার বাজেট দিয়েছে ছয় লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার। এই বাজেট থেকে কতটা লুট করবে সেই হিসাব করা হচ্ছে। সুতরাং এই বাজেট নিয়ে কী বলব উত্তর পাই না।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ