ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস
  • গাজায় ৪৫ লাখ ডলার সহায়তা দেবে জাতিসংঘ

    গাজায় ৪৫ লাখ ডলার সহায়তা দেবে জাতিসংঘ
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ বিরতি ঘোষণার পর জাতিসংঘ গাজার জন্য অতিরিক্ত ৪৫ লাখ ডলার অর্থ সহায়তা ঘোষণা করেছে।

    তিনি বলেন, দখলকৃত ফিলিস্তিন ভূখণ্ডের জন্য এই সপ্তাহের শুরুর দিকে মানবিক সহায়তা হিসেবে জরুরি তহবিল সরবরাহের জন্য ১ কোটি ৪৫ লাখ ডলার দেয়ার ঘোষণার পর জরুরি ত্রাণ সরবরাহ সমন্বয়ক শুক্রবার অতিরিক্ত আরো ৪৫ লাখ ডলার সহায়তা দেয়ার কথা জানান।

    এদিকে জরুরি ওষুধ, খাবার ও জ্বালানি নিয়ে বিধ্বস্ত গাজায় পৌঁছেছে মানবিক সহায়তার প্রথম বহর। শনিবার (২২ মে) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বলা হয়েছে, ১১ দিনের ইসরায়েলি হামলায় গাজা ভূখণ্ডে প্রায় ২৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শতাধিক নারী ও শিশু রয়েছেন।
    ইসরায়েল দাবি করেছে, তাদের হামলায় হামাসের কমপক্ষে ১৫০ যোদ্ধা নিহত হয়েছেন। হামাস অবশ্য নিজেদের যোদ্ধাদের হতাহতের কোনো তথ্য প্রকাশ করেনি। ইসরায়েলের স্বাস্থ্য সেবা বিভাগ জানিয়েছে, হামাসের রকেট হামলায় ১২ জন ইসরায়েলি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন শিশুও রয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ